শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

রাজধানীর সড়কে গাড়ির চাপ, কোথাও কোথাও যানজট

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ৬:৩৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: চলমান ‘সর্বাত্মক লকডাউনেও’ রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ চোখে পড়ার মতো। কোথাও কোথাও যানজটও চোখে পড়েছে। সোমবার (১৯ এপ্রিল) কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ চিত্র দেখা গেছে।

তবে সরেজমিন দেখা গেছে, লকডাউনের মধ্যে নগরীতে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেল সবই চলছে। দিন দিন এর সংখ্যা আরও বাড়ছে। পুলিশের চেক পোস্টগুলোতেও কড়াকড়িও কমেছে অনেক। মানুষও রাস্তায় বের হয়েছে।

সকালে, নগরীর হাতিরঝিল, বিজয় সরণি ও নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ চেক পোস্টগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। বিগত কয়েক দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি ছিল অনেক বেশি।

লকডাউনের শুরুর দিকে সড়কে চলাচলরত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় একজন করে যাত্রী পরিবহন করতে দেখা গিয়েছিল। তবে এখন দুই থেকে তিন জনের বেশিও চলাচল করছে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও তেমন একটা তদারকি করছেন না। সকালে অফিস সময়ের দিকে কিছুটা কড়াকড়ি দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেকপোস্ট ছেড়ে অনেক ট্রাফিক সদস্যদের আশপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।

মালিবাগের আবুল হোটেল মোড়ে গাড়ির বেশ চাপ দেখা গেছে। মতিঝিল, কাকরাইল, পল্টন, শাহবাগ অঞ্চল ঘুরেও সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

হাতিরঝিলের রামপুরা ব্রিজ অংশের চেকপোস্টে দায়িত্বর একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যাকেই ধরি তিনি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যে ১৮টি শর্ত দিয়েছে তার আওতায় পড়ে যান। তখন তো কাউকে বারণ করা যায় না, এ কারণে যানবাহনের চাপ বেশি বলে মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরো খবর