ডেস্ক রিপোর্ট: আজ থেকে শুরু হচ্ছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের ৭ দিনের রিমাণ্ড । সোমবার তার ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর হলে আজ থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যা চেষ্টা ও ধর্মীয় অনুভূতিতে বাধা দেয়ার মামলায় মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে, রবিবার দুপুরে মোহাম্মদপুর থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। নতুন-পুরান মিলিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানী ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি মামলায় আসামি মামুনুল।
এছাড়া ২০১৩ সালের ৫ই মের নাশকতার ঘটনায় একাধিক মালার তদন্তে নাম এসেছে মামুনলের।