মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

বাইউস্টে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৪:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। কোভিড-১৯ এর বাস্তবতায় জুম সফটওয়ারের মাধ্যমে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরবৃন্দ শোক দিবসের অনুষ্ঠানে সংযুক্ত হন। এরপর শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সূচনা বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক ও বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা রিদুয়ানুল মোস্তফা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র, ‘বঙ্গবন্ধু বিশ্ববন্ধু’ প্রদর্শিত হয়। বঙ্গবন্ধু বিষয়ক রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন প্রভাষক শায়লা তাজমিনুর। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইথার চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও মো: আফতাব উদ্দিন আলিফ এবং কবিতা আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইথার চৌধুরী, মাধুরী মজুমদার ও ইফতি আহমেদ ভুঁইয়া। বঙ্গবন্ধু বিষয়ক রচনা পাঠ করেন বাইউস্ট শিক্ষার্থী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও কবিতা পাঠ করেন ইথার চৌধুরী। জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান খান। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ত্যাগ এবং সংগ্রামী জীবনের নানা বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে, বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ লড়াই ও ত্যাগের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যেকোনো দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলায় নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব:), রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া (অব:), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. আবুল হাসান রনি। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাইউস্ট কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে। অনুষ্ঠান উপস্থাপনা করেন তাসনীম জেরিন এবং ফরহাদ হোসেন।   -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর