শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

পল্লবীতে স্বামীর গলিত লাশের পাশেই শুয়ে ছিলেন অসুস্থ স্ত্রী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের এক রুমে স্বামীর লাশের পাশে দুদিন ধরে শুয়েছিলেন বৃদ্ধা স্ত্রী। আর তাদের সন্তান পাশের ঘরে থাকলেও জানত না যে বাবা মারা গেছেন। পুলিশ গতকাল সোমবার ওই ফ্ল্যাট থেকে প্রায় ৮০ বছর বয়সী ওই ব্যক্তির গলিত লাশ উদ্ধারের পর তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছে।

পল্লবী থানার এসআই শফিকুল ইসলাম বলেছেন, ওই বাড়ির পরিবেশ দেখে তার ‘অস্বাভাবিক’ মনে হয়েছে।মৃত ব্যক্তির নাম রোকনুদ্দীন আহমেদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ছিলেন বলে জানা গেলেও কোন সময়কালে তিনি শিক্ষকতা করতেন, তা জানাতে পারেনি পুলিশ।

রোকনুদ্দীনের স্ত্রী নীলুফার ইয়াসমিনকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাসায় ছিল তাদের ছেলে শাহরিয়ার আহমেদ রূপম (৪০)।

রূপম পুলিশকে বলেছেন, দুদিন আগে তিনি তার বাবা-মাকে তাদের ঘরে গিয়ে দেখে এসেছিলেন। তখন তারা শুয়ে ছিলেন। সোমবার দুর্গন্ধ পেয়ে ওই ঘরে গিয়ে দেখেন যে তার বাবা মৃত, শরীর ফুলে গেছে। পাশেই শোয়া তার মা প্রায় অচেতন।

রুপম তখন ফোন করে প্রতিবেশীকে ঘটনাটি জানালে তারা থানায় খবর দেয়। তখন পুলিশ যায় সেই বাড়িতে।

লাশের পচন দেখে ডিএমপির পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ কামাল বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্তত ৩৬ ঘণ্টা আগে রোকনুদ্দীনের মৃত্যু হয়েছে।’

রুপমের বিষয়ে তিনি বলেন, ‘কথা বলে এবং আচরণে আমাদের কাছে মনে হয়েছে, তার এই সন্তানটি শারীরিক এবং মানসিকভাবে বেশ অসুস্থ। ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন রূপম। কিন্তু লেখাপড়া শেষ করেননি। বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।’

পল্লবী থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ‘রূপম তার ঘর থেকে খুব একটা বের হতো না। সব সময় দরজা লাগিয়ে রাখত। খাবারও সেভাবে খেত না।’

কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে এই পরিবারের তেমন যোগাযোগ ছিল না। তাদের ফ্ল্যাটের দরজা-জানালা সব সময় বন্ধ থাকত। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর