মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

টাঙ্গাইলে স্থানান্তরিত পদ্মা ব্যাংকের শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৭:০৬ পূর্বাহ্ন

তাঁতের শাড়ি আর চমচমের জন্য বিখ্যাত টাঙ্গাইলের গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে পদ্মা ব্যাংক লিমিটেড কাজ করছে নিরলস। এই সেবা অব্যাহত রাখতে সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার মসজিদ রোডের এস আর প্লাজায় নিজেদের শাখা স্থানান্তর করেছে ব্যাংকটি। সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা পাওয়া যাবে এই শাখায়। সোমবার পদ্মা ব্যাংকের এই স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, ক্লাস্টার হেড সেলিমা বেগম, টাঙ্গাইল শাখার ম্যানেজার সৈয়দ নাজমুল বারীসহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা স্থানান্তরিত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। বঙ্গবন্ধুর উন্নয়ন চিন্তা ও অর্থনৈতিক দর্শন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে পদ্মা ব্যাংককে সামনে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করেন এহসান খসরু। এ সময় তিনি বলেন, পরিচালনা পর্ষদের সঠিক নির্দেশনা ও সবার শ্রমের ফলেই এগিয়ে চলেছে ব্যাংকটি। চলমান কোভিড মহামারীতে ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্ত্বেও ‘ফ্রন্ট ফাইটার’ হিসেবে ব্যাংকিং সেবা সচল রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এই সময় তিনি নতুন ‘মার্কেটিং এডভাইজার’ কনসেপ্ট-এর মাধ্যমে আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচী ঘোষণা করেন। গ্রাহকদের আস্থা অর্জন করে আমানত সংগ্রহের দিকে মনযোগী হতে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মো. এহসান খসরু। চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।   -বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর