এবি ব্যাংকের ময়মনসিংহ শাখা কংগ্রেস জুবিলি রোডের আলম টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। গত রোববার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন নতুন ঠিকানায় আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমিনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি