নোয়াখালী জেলার বেগমগঞ্জে লাউতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শনিবার (৯ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝেস্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লাউতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম এবং ব্যাংকের প্রটোকল অফিসার কে. এম. হারুনুর রশিদসহ লাউতলী উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ফেইস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি