মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

উদ্যোক্তাদের কাছ থেকে সম্মাননা পেলেন বিসিক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক :

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ‘বিসিক অনলাইন মার্কেটে’ বিপণনসহ সার্বিক সেবা দেওয়ায় সম্মাননা পেয়েছেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে চলমান ‘বিসিক শরৎ উদ্যোক্তা হাট’-এ বিসিক চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিক উদ্যোক্তা ফোরামের নেতারা। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজ, বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, বিসিক সচিব মো. মফিদুল ইসলামসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিক উদ্যোক্তা ফোরামের সদস্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, বিসিক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। করোনাকালে বিসিক উদ্যোক্তাদের পণ্য অনলাইনে বিপণনের জন্য ৮৮টি ভার্চুয়াল (অনলাইন) মেলার আয়োজন করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে ২৭টি মেলার আয়োজন করেছে। বর্তমানে অনলাইন মেলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ফিজিক্যাল মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে।

দেশের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সকল সেবা একই ছাতার নিচ থেকে দেওয়ার জন্য বিসিক চালু করেছে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)। বিসিক ওয়ান স্টপ সার্ভিসের (www.ossbscic.gov.bd) মাধ্যমে ৩৫টি সরকারি দফতর/ সংস্থার ২০০ টিরও বেশি সেবা পর্যায়ক্রমে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য বিসিক চালু করেছে অত্যাধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বিসিক অনলাইন মার্কেট’ (www.bscic-emarket.gov.bd / www.bscicemarket.gov.bd) বিসিক অনলাইন মার্কেটে পণ্য বিপণনের জন্য উদ্যোক্তারা বিনামূল্যে তাদের শপের জন্য আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর