বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শচীন্দ্র নাথ সমাদ্দার। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার থেকে বিডিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
শচীন্দ্র নাথ সমাদ্দার ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিএসসি (ইঞ্জি. ইন ম্যাকানিক্যাল) ডিগ্রি এবং ২০০৬ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি রূপালী বাংকের শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি