জনতা ব্যাংক লিমিটেডের এমডি এ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালামআজাদ গত বোরবার (২১ নভেম্বর) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ৩০ কর্ম দিবস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। কোর্সে ব্যাংকের ৫০জন শিক্ষানবীশ কর্মকর্তা অংশগ্রহন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে এমডি এ্যান্ড সিইও প্রশিক্ষণার্থীদেও সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের প্রিন্সিপাল (জিএম) রুহুলআমিন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও অনুষদ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি