মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

‘উপায়’ ও ‘নগদ’ এমডির দেখা হবে বিজয়ে!

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৬:২০ পূর্বাহ্ন

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবসিডিয়ারি ‘ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশে প্রযুক্তিভিত্তিক ব্যবসার সূচনা ও উন্নয়নের অন্যতম কারিগর রেজাউল হোসেন। রেজাউল হোসেন কাজ করেছেন, গ্রামীণফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পর্যায়ে।
দেশের কয়েকজন সাহসী ও উদ্যমী তরুণ উদ্যোক্তার সঙ্গে মিলে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেছেন ‘নগদ’। নগদ এখন দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। রেজাউল হোসেনের উপায় এ যোগদানের বিষয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রেজাউল হোসনের জন্য শুভ কামনা জানিয়েছেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি লিখেছেন, ‘কিছু মানুষ থাকে যারা উপভোগের চেয়ে নির্মাণ করতে বেশি ভালোবাসে। রেজা ভাই যিনি বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে শূন্য থেকে আকাশ ছোঁয়া দালান তৈরি করে ফেলেছেন নিজের শ্রম, মেধা ও দূরদৃষ্টি দিয়ে। তার সঙ্গে আমার পরিচয় ‘নগদ’ এর একদম সূচনা লগ্নে। সেই সময় থেকে নগদ এর এই অবস্থানে আসার পেছনে যতগুলো মানুষ আমার সঙ্গে কাজ করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি অবদান রেজা ভাইয়ের।
রেজা ভাইয়ের মতো মানুষগুলো মিলে একটু একটু করে গড়ে তুলেছেন ‘নগদ’ নামের এই বিশাল উড়োজাহাজ। আজকে ‘নগদ’ আকাশ ছুঁয়েছে, উড়ছে আপন গতিতে। কিন্তু উড়োজাহাজ তৈরি করে আকাশে উড়িয়ে দেওয়াতেই তো রেজা ভাইয়ের আনন্দ, তিনি কি থেমে যাবেন? তাইতো রেজা ভাই এক নতুন মিশন হাতে নিয়েছেন। তিনি যোগ দিতে যাচ্ছেন ‘উপায়’ এর প্রধান নির্বাহী হিসেবে। আমি চাই সেখানেও তিনি তৈরি করবেন অভাবনীয় কিছু, যা আকাশ স্পর্শ করবে। আমি বিশ্বাস করি, আমাদের বাংলার আকাশটা অনেক বড় – এই আকাশে অনেক উড়োজাহাজ একসঙ্গে উড়তে পারে এবং উড়তে হবে, তা এই বাংলাদেশের মানুষের জন্যই। যতো বেশি উড়োজাহাজ থাকবে আকাশে, বাংলাদেশের মানুষ তত বেশি উপকৃত হবে। নতুন মিশনের জন্য শুভ কামনা, রেজা ভাই, দেখা হবে বিজয়ে!!।  -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর