ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তাররোধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। অভিযানে তিনটি ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় মামলা রুজু পূর্বক ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৬ অক্টোবর রোববার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর খুলশী হিলস আবাসিক এলাকায় বিভিন্ন ভবনের ছাদবাগানে এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ীর ছাদবাগান পরিদর্শন করা হয়। অভিযানে তিনটি বাড়ীতে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় গেছে। তাই ভবন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
ঢাকা প্রতিদিন/এআর