সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত মিয়ানমারের দুঃখ প্রকাশ

ফরিদুল আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:৫০ অপরাহ্ন

মিয়ানমার তাদের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশের ভিতর গোলাগুলিসহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন বিজিপি’র ব্যাটালিয়ন কমান্ডার। বিজিবি ককর্তৃক বাংলাদেশ -মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, সীমান্ত এলাকায় অস্ত্রের ফায়ারিং, জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভবিষ্যতে বাংলাদেশ এর অভ্যন্তরে কোন গোলা পতিত না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান করা হয় বিজিপিকে।
পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ও মাদক পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একমত পোষণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে নাফনদ সংলগ্ন সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির নির্মিত ‘সাউদার্ন পয়েন্ট’র সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শুরু হয়। সেটি শেষ হয় বিকেল ২টা ৫০ মিনিটের দিকে। বৈঠক শেষে বিকাল ৪টায় ২বিজিবি’র সদর দপতরে সাংবাদিকদের ব্রিফ করেন রামু রিজিওন এর সেক্টর কমান্ডার আবদুর রউফ(পিএসসি)
ও বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ ইফতেখার। এসময় তিনি মিয়ানমারের প্রতিনিধিদলের আনুষ্ঠানিক দুঃখ প্রকাশসহ উপরোক্ত তথ্য জানান।।
পতাকা বৈঠকে ৮সদস্যের বিজিবি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার এবং বিজিপি’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইয়ে ওয়াই শো। বৈঠকে মিয়ানমারের সীমান্ত এলাকায় উদ্ভুত পরিস্থিতি ছাড়াও অবৈধভাবে মিয়ানমারের নাগরিকদের অবুপ্রবেশ ও মাদক পাচাররোধে ফল প্রসূ আলোচনা হয়।পরিশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে সৌহার্দ পূর্ণ পরিবেশে স্থানীয় সময় বেলা ২:৫০ মিনিটে পতাকা বৈঠকের শেষে প্রতিনিধি দল ৩টায় মিয়ানমার এর উদ্দেশ্য প্রত্যাবর্তন করেন। উল্লেখ্য গত আড়াই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে। সেই সংঘাতের গোলাগুলি একাধিকবার বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে এবং এতে প্রাণহানিও হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে ছিলো বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা।সীমান্তের এ পরিস্থিতিতে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে দফায় দফায় তলব করে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি এ ধরনের ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
এ নিয়ে আলোচনায় বসতে একাধিকবার বিজিপির কাছেও চিঠি পাঠানো হয়। কিন্তু সাড়া মেলেনি। তবে নিয়মিত বৈঠক হিসেবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বৈঠকে বসতে রাজি হয়। এর আগে গত ১০ অক্টোবর পরিস্থিতি দেখতে সীমান্তে আসেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সীমান্ত পরিদর্শনের পাশাপাশি তিনি বিজিবির কার্যক্রম দেখেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, প্রতিবাদলিপি পাঠানোর পাশাপাশি বিজিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর