শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

নওগাঁর সাপাহারে মালবেরি উৎসব অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে এই প্রথম ব্যতিক্রমী একটি উৎসব মালবেরি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসব কে ঘিরে উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কে উৎসব মূখর পরিবেশ সৃস্টি হয়। উৎসবে মেতে উঠেন স্থানীয় কৃষি প্রেমীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কে বরেন্দ্র কৃষক প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন কেন্দ্র ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করে। মূলত, উচ্চমূল্যের বহু পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি এই ফল মালবেরি চাষে স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে এবং উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা সোহেল রানা।

বরেন্দ্র এগ্রো’ পার্কের উদ্যোক্ত (জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত) সোহেল রানা জানান, এ ফল চাষে রোগবালাই খুবই কম। কীটনাশকও তেমন লাগে না। উৎপাদন খরচও কম। কলম চারা লাগানো দুই-চার মাসের মধ্যেই এই ফল ধরে। শুধু জৈব সার দিলে প্রায় সারা বছরই এই ফল পাওয়া যায়। বহু পুষ্টিগুণ সম্পন্ন এই ফল, মানুষের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করে। যেহেতু এই মালবেরি আমদানি নির্ভর ফল। তাই বাজারেও মালবেরি এই ফলের প্রচুর চাহিদা রয়েছে। ফলে এই ফল চাষ করে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করবে, পাশাপাশি অর্থিক ভাবে লাভবানও হওয়া যায়।

এসময় অন্যান্যের মধ্যে মালবেরি নিয়ে বিস্তর আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাস্টার, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক।


এই বিভাগের আরো খবর