শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে সিগন্যালে ক্রুটিতে চার কিলোমিটার জুড়ে যানজট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীর রেলগেট ৪২ মিনিট বন্ধ ছিল। সিগন্যালের ক্রুটির কারণে সকাল ১১টা থেকে ১১টা ৪২ মিনিট পর্যন্ত রেলগেটের ব্যারিয়ার বন্ধ থাকায় দীর্ঘ চার কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সিগন্যালের ট্রাকসার্কিট বিকল হয়ে যাওয়ায় রেলগেটের ব্যারিয়ার ৪২ মিনিট বন্ধ ছিল। ট্রাক সার্কিট মেরামতের পর রেলগেটের ব্যারিয়ার উঠানো হয়। পরে রেলগেটের দু’পাশের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গেটকিপার বিউটি খাতুন বলেন, সিগন্যাল অফিসের নিদের্শনা অনুযায়ী সকাল ১১টায় রেলগেটের ব্যারিয়ার নামিয়ে রেলগেট বন্ধ করে দেই। এরপর রূপসা এক্সপ্রেস, মহানন্দা ও একটি মালবাহি ট্রেন রেলগেট অতিক্রম করে। ব্যারিয়ার উঠানোর কোন নির্দেশনা না পেয়ে দীর্ঘ সময় রেলগেট বন্ধ রাখতে হয়। ১১টা ৪২ মিনিটে সিগন্যালের নিদের্শনা অনুযায়ী ব্যারিয়ার উঠানো হয়। অনেকেই ভেবেছিলেন রেলগেটের ব্যারিয়ারের সমস্যা হয়েছে। কিন্তু এটি সিগন্যালের সমস্যা ছিল।

ঈশ্বরদী ট্রাফিকের টিএসআই জাহিদ বলেন, প্রায় পৌনে এক ঘন্টা ব্যারিয়ার বন্ধ ছিল। এ সময় রেলগেটের দু’পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। সচারাচর এতো দীর্ঘ সময় কখনো রেলগেটের ব্যারিয়ার পড়ে থাকতে দেখেনি। দীর্ঘ সময় রেলগেট পড়ে থাকায় দু’পাশের সড়কে আটক করা মানুষকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। প্রায় ১০ জন ট্রাফিক সদস্য এক ঘন্টার বেশি সময় চেষ্টা করে যানজট নিয়ন্ত্রণে আনা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল বলেন, সিগন্যালের ট্রাক সার্কিট বিকল হয়ে পড়ায় ব্যারিয়ার বন্ধ ছিল। ট্রাক সার্কিট মেরামতের পর ব্যারিয়ার উঠানো হয়।


এই বিভাগের আরো খবর