শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

কালো আখ থেকে উৎপাদন হচ্ছে লাল চিনি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ মে, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন

বগুড়ায় চাষকৃত কালো আখ থেকে গুড় ও লাল চিনি উৎপাদন শুরু হয়েছে। জেলা সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কৃষি উদ্যোক্তা আহসানুল কবির ডালিম এ সাফল্য দেখিয়েছেন। আট বিঘা জমিতে চাষের পর গুড় বাণিজ্যিকভাবে বিক্রিতে সাড়া ফেলেছেন। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় কালো আখের আবাদ আরো বাড়াতে হবে। উৎপাদন বাড়লে গুড় ও লাল চিনির বড় বাজার তৈরি হবে। চিনির আমদানিনির্ভরতা কমে আসবে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন আহসানুল কবির ডালিম। প্রাতিষ্ঠানিক কিছু জটিলতার কারণে চাকরি ছেড়ে দেন। হয়ে ওঠেন কৃষি উদ্যোক্তা। ২০১৮ সালের দিকে তিনি নিজের ছয় শতক জমিতে প্রথমে ফিলিপাইন জাতের আখ (ব্ল্যাক সুগারকেন) চাষ শুরু করেন। সাতটি আখ থেকে তার জমি ভরে ওঠে। পরের বছর তিনি আখ থেকে হাজারো চারা তৈরি করেন। সে চারা স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করেন। পরীক্ষামূলক চাষে সফলতার পর বাণিজ্যিকভাবে আখ চাষে সফল এ কৃষি উদ্যোক্তা এবার গুড় তৈরি করছেন। দেশে প্রথমবারের মতো বগুড়ায় এ আখ থেকে প্রাকৃতিক পদ্ধতিতে গুড় তৈরি করেন তিনি। উৎপাদন করেন লাল চিনিও। এরই মধ্যে মোড়কজাত করে তা গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন। সুস্বাদু হওয়ায় এ গুড়ের চাহিদাও ব্যাপক।

আহসানুল কবির ডালিম জানান, প্রথমে তিনি ফিলিপাইন থেকে ১৬টি চারা সংগ্রহ করেন। এর মধ্যে টিকে যায় সাতটি। সেসব চারা থেকে আরো চারা তৈরি করে চাষ করেন। এক বিঘায় প্রায় ৫০ হাজার টাকা খরচ করে চাষকৃত আখ থেকে গুড় হয় দুই টন। প্রতি বিঘায় দুই থেকে চার লাখ টাকার গুড় ও গুড়ের পাউডার বা হাতে তৈরি লাল চিনি পাওয়া যাবে, যা পরবর্তী বছর দ্বিগুণ হবে। একই সঙ্গে আখের চারাও বিক্রি করা যাবে। উৎপাদিত গুড় কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. এনামুল হক বলেন, ‘‌তার প্রশংসনীয় এ উদ্যোগ দেখে অন্যান্য কৃষক কালো আখ চাষে ঝুঁকছেন। কৃষি বিভাগ চাষীদের উৎসাহিত করছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা চলছে।’


এই বিভাগের আরো খবর