ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক।
গতকাল সোমবার রাত ১১টার দিকে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট ফজলুল হক পেয়েছেন ২৬ হাজার ৭৬৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত) ঘোড়া প্রতিক নিয়ে মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু হুরায়রা তালুকদার (চশমা) ২৩ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী শামীম টিউবওয়েল প্রতিকে ১৫ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন পদ্মফুল প্রতিকে ২৯হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনা বেগম বেবী (কলস ) ২৩ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন। কেন্দ্র সংখ্যা ১০৪টি। সকাল ৮টা থেকে ইভিএম’এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। মোট ভোট পড়েছে ২০.৭১ শতাংশ।