বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মলয় দে, ভোলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন

সারাদেশের ন্যায় ভোলায় ১৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ভোলা সিভিল সার্জন অফিস। মঙ্গলবার ১৩ জুন দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শফিকুজ্জামানে’র সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি এম. ফারুকুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপুসহ স্বনামধন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব অপরিসীম। এই ক্যাপসুলটি মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গকে স্বাভাবিক রেখে তার কার্যকরী ভূমিকা রাখতে সহায়তা করে। তাই জাতীয়ভাবে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ভোলায় এ বছর ০৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৩১১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৯ হাজার ৩৬৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭টি উপজেলায়, ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা, ১০টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬ শত ৮০টি অস্থায়ী সর্বমোট ১ হাজার ৬ শত ৯০টি কেন্দ্রে ৬-১১ মাসের শিশুদের জন্য ১ লক্ষ আই.ইউ ১টি করে নীল রংয়ের এবং ১২-৫৯ মাসের শিশুদের ১টি করে ২ লক্ষ লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো জানা যায়, ঐদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করার জন্য প্রতিটি কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও সিএইচসিপি কর্মীরা তারা তাদের নির্ধারিত কেন্দ্রগুলোতে থাকবে।

ভোলায় মোট ১ হাজার ৬শত ৯০টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৪ হাজার ৪২ জন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক কর্মী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সরাসরি অংশগ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।ক্যাম্পেইনটি সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য পরিদর্শ করা কাজ করবে এমনটাই তথ্য দেন ভোলা সিভিল সার্জন অফিস। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন এ.কে.এম শফিকুজ্জামান ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রয়োজনীয় তথ্যসমূহ স্লাইড প্রদর্শনীর মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এর আগে জেলা প্রশাসনের উর্ধŸতন কর্মকর্তাদের সাথে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে মত বিনিময় করেন।

 


এই বিভাগের আরো খবর