বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য্য বর্ধনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযান

মলয় দে, ভোলা প্রতিনিধি
সোমবার, ১৯ জুন, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযান পালিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে বিদ্যালয়ের নিজ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম’র নির্দেশনায়,কৃষি বিষয়ক শিক্ষকদের সহযোগীতায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতক্ষ্য অংশগ্রহনে এই বৃক্ষ রোপন কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, দিবা শিফটের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আহসান কবির,সহকারী সিনিয়র শিক্ষক

(কৃষি) জহর লালা দাস,সহকারী সিনিয়র শিক্ষক শেখ আবু তালেব,সহকারী শিক্ষক শাওন আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন,বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি।

আমি দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়ের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি।ইতিপূর্বে বিদ্যালয়ের ফুল বাগান তৈরিতে স্বতঃস্ফূর্ত ভাবে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। তাদের এমন আগ্রহের কারনে স্কুলের পরিবেশ ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আজকে আমরা বৃক্ষ রোপন করেছি।ভবিষ্যৎতে এ ধরনের আরো পদক্ষেপ আমরা গ্রহন করবো।

জানা যায়, ৫০টির ও অধিক বিভিন্ন ধরনের ফল গাছ বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রোপন করা হয়।শিক্ষকদের সহায়তায় বেশীরভাগ গাছ শিক্ষার্থীরাই রোপন করে। কৃষি ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বৃক্ষ রোপনে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে তাদের কে দিয়ে এই বৃক্ষ রোপন করানো হয়।এর আগেও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে ফুলের বাগানে তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছিলো।


এই বিভাগের আরো খবর