সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গাজীপুরে ব্যবসায়ী খুনের মামলায় ৫ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন

গাজীপুরে টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্রের আঘাতে ফল ব্যবসায়ী মমিন শেখকে (৫০) খুন করার ঘটনায় প্রধান আসামিসহ দুর্ধর্ষ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১-এর গাজীপুর (পোড়াবাড়ী) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মমিন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আদি জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সে একজন ফল ব্যবসায়ী।

গ্রেফতার ব্যক্তিরা হলো নরসিংদীর জিনার গ্রামের শফর আলীর ছেলে ও হত্যাকাণ্ডের মূল আসামি আরজু মিয়া (৩৪), নড়াইল জেলার তেলকারা গ্রামের মিন্টু মোল্লার ছেলে সোহান (১৮), ময়মনসিংহের বাঘান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নবী হোসেন (২৯), নেত্রকোনার বন্ধকোশইন গ্রামের সাবেদ আলীর ছেলে রাজিব মিয়া (২১) এবং গাজীপুরের উত্তর জাঙ্গালিয়াপাড়া এলাকার চান মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৮)।

গাজীপুরের পূবাইল ও রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই ও হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং নিহতের ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

কোম্পানি কমান্ডার জানান, গত ১৪ জুলাই ভোরে ফল কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাজীপুর চৌরাস্তা এলাকার আড়তের উদ্দেশে রওনা দেয় মমিন শেখ। অটোরিকশাটি গাজীপুর-চরসিন্দুর সড়কের মহানগরের হাড়িনাল এলাকায় হানকাটা ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ যোগে ৫ থেকে ৬ জন ছিনতাইকারী এসে অটোরিকশার গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ফল ব্যবসায়ী মমিন শেখের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে সুচালো রড দিয়ে বুক ও পেটে আঘাত করে তাকে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অটোচালক মাহবুব আলম ভিকটিমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্লুলেস এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে গাজীপুর সদর থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ছিনতাইসহ হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনের জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

শনিবার দিবাগত রাতে র‌্যাব রাজধানীর দক্ষিণখান ও গাজীপুরের পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিকআপ, দুটি লোহার রড, একটি ছুঁচালো লোহার কঞ্চি, একটি লাঠি ও ছয়টি মোবাইল এবং ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর