শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তার আদর্শকে লালন করতে হবে: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তার আদর্শকে লালন করতে হবে, তার চারিত্রিক গুনাবলীকে ধারণ ও অনুসরণ করতে হবে। বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না।

বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে, তার চারিত্রিক গুণাবলী, দর্শন,ও কার্যক্রমকে অনুকরণ করে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, দুদকের সবাইকে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার শপথ নিতে হবে।

সোমবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সভাপতিত্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুদক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ছিল অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস। কিন্তু বাঙালি সেই বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষা করতে পারেনি। ১৯৭৫ এর ১৫ আগস্ট এর পর থেকে বঙ্গবন্ধুকে নানাভাবে খাটো করার চেষ্টা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধুই। তার মর্যাদাকে কেউ খাটো করতে পারবে না।

তিনি বলেন, আমাদের আত্নসমালোচনা ও আত্মশুদ্ধির পন্থা অবলম্বন করে সামনে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর দৃষ্টান্ত অনুসরণ করে দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে ও দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করে জনগণের কাছে দুদকের গ্রহণযোগ্যতা বাড়াতে সততা ও ঈমানদারীত্বের সঙ্গে কাজ করতে হবে। দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর দর্শনের বিপরীতে কাজ না করার জন্য সবাইকে আহ্বান জানান।

দুদক কমিশনার মো. জহুরুল হক বলেন, বঙ্গবন্ধু সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব। বঙ্গবন্ধু ৭৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন আমরা আজও একই কথা বলছি। বঙ্গবন্ধুর আত্মা কিভাবে শান্তি পাবে আমরা জানি না। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোন রাষ্ট্র প্রধানকে হত্যার পর খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়নি কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটি হয়েছে। যদিও দেরিতে হলেও আমাদের সুপ্রিম কোর্ট তা বাতিল করে। এদেশে এ জঘন্য হত্যার বিচার হয়েছে এবং অপরাধীদের সাজা কার্যকর হয়েছে। দেরিতে হলেও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর বেঁচে ছিলেন যার মধ্যে তিনি প্রায় ১৩ বছর জেলে ছিলেন। এ অল্প সময়ে যেভাবে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন তা যদি আমরা মনে গ্রথিত করে তার দেখনো মত চলতে পারি এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে যার যার পর্যায় থেকে দেশের জন্য সঠিকভাবে কাজ করি তবে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ‘স্বপ্নের সোনার বাংলা’ অর্জনে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারব।


এই বিভাগের আরো খবর