শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ

অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

​সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে চলমান অকাল বৃষ্টিপাতে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও দ্রুত ধান কাটার বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ধান কাটার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড (পাউবি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল হাওরের ধান কাটার জন্য শ্রমিকের অভাব। এ সংকট মোকাবিলায় বক্তারা একটি বলিষ্ঠ প্রস্তাব তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে দাবি জানানো হয় যে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বৃত্ত অর্থ যেন শ্রমিকদের ধান কাটার মজুরি বাবদ বরাদ্দ করা হয়। এটি বাস্তবায়িত হলে দ্রুততম সময়ে ধান কাটা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

হাওরের ফসল রক্ষা বাঁধগুলোর সার্বক্ষণিক তদারকির ওপর বিশেষ জোর দেওয়া হয়। বাঁধের যেকোনো স্থানে ত্রুটি বা দুর্বলতা দেখা মাত্রই দ্রুত সংস্কার এবং মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

​এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হক, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বাহলুল বখত, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমেদ, এ্যাড. হাফেজা ফেরদৌস লিপন, এ্যাড. জিয়াউর রহিম শাহীন এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষকদের আতঙ্কিত না হয়ে দ্রুত ধান ঘরে তোলার জন্য সব ধরনের সহায়তা প্রদান করবে জেলা প্রশাসন। একইসঙ্গে, ফসল রক্ষা বাঁধের প্রতিটি পয়েন্টে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে ব্যাপারে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

​কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো ধান কাটা নিশ্চিত করা গেলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়িয়ে এ বছরের বোরো ফসল ঘরে তোলা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর