সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান রবিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও বিসিবি’র ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন ও শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আল্লাহ্্আউলিয়া কেরাম, মানব সেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন। সমাজ সেবায় অবদানের জন্য ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ কে একুশে পদক বা স্বাধীনতা পদক দেওয়া উচিত বলে মনে করি। সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.) বলেন, সুফিয়ায়ে কেরাম কারও থেকে প্রতিদান লাভ কিংবা আনুগত্যের আশা ব্যতিরেকে আল্লাহ ও তাঁর রাসুল (দ.)-এর সন্তুষ্টি লাভের আশায় সামাজিক খেদমত করেছেন। সেই ধারাবাহিকতায় ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ও মানবসেবামূলক কাজ করে যাচ্ছে- কারও আনুগত্য কিংবা প্রতিদান লাভের আশায় নয়, বরং আল্লাহ ও তাঁর রাসুল (দ.)-এর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
অনুষ্ঠানে ২টি মসজিদ নির্মাণ, ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা ও ৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান, ২জন আলেমকে সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিস এবং অন্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৩৬ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৩ ব্যক্তিকে আয় বর্ধক খাতে সহায়তা, ২ ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ১০ ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তা, ২ জনকে ঋণ পরিশোধ ও ২ জনকে গৃহ মেরামতে সহায়তাসহ ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর