শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

​কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

“পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সেবা ও ঐক্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস, ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কুকিমারা লোটাস শিশু সদন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর ক্রমান্বয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সবশেষে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি নার্সিং কলেজ ও ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সম্বর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়( পালি বিভাগ)​তিথীপ্রিয়া তনচংগ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (নাট্যকলা বিভাগ)​প্রিয়াংকা তনচংগ্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ​এন্টি তনচংগ্যা, (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, খুলনা) ইথুন তনচংগ্যা,(এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) রেশমি তালুকদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (ম্যানেজমেন্ট বিভাগ)​পাপেল তনচংগ্যা, (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সুশান্ত তনচংগ্যা। এছাড়া রাঙ্গামাটি অঞ্চলের পরিবেশ রক্ষা, সংরক্ষণ এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা-কে বিশেষ ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করা হয়।
ওয়াগ্গা ভলান্টিয়ারের সভাপতি হৃত্বিক তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা (উন্নয়ন) ও সংগঠনের উপদেষ্টা সুইচিংমং মারমা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিমল তনচংগ্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন, ওয়াগ্গা ১০০ নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. জয়ধন তনচংগ্যা।
এছাড়াও লোটাস শিশু সদনের উপ-পরিচালক ভদন্ত বিমলা ভিক্ষু, ধম্ম সুখা বৌদ্ধ বিহারের উ. বিসারাদা মহাথেরো, ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ফুলাচিং মারমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজন কমিটির সদস্য অংহ্লাচিং মারমা’র সঞ্চালনায়
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর কুমার তনচংগ্যা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা ওয়াগ্গা ভলান্টিয়ারের মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
​সবশেষে, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজ ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ওয়াগ্গা ভলান্টিয়ারের কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর