সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা-৩ আসনে বহুমুখী লড়াইয়ের আভাস ভোটার আস্থায় এগিয়ে ইউসুফ হাকিম সোহেল

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

★ যত দিন যাচ্ছে, বাড়ছে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের প্রতি আস্থা
★ তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
★ বিএনপি পুরোনো শক্তি নিয়ে মাঠে থাকলেও জনভিত্তিতে পিছিয়ে পড়ার শঙ্কা
★ জনসমর্থন জোগাতে সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ
★ গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয়

অন্তবর্তী সরকারের অধীনে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে দিন দিন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এক সময়কার স্থবির বিরোধী রাজনীতি এখন আবার সরব হয়ে উঠছে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র প্রার্থীও প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী লড়াইয়ের। তবে স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের নাম।

দীর্ঘদিন সংগঠনভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি তৃণমূলে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মাঠে অন্যদের আগে প্রার্থীতা নিশ্চিত করে তিনি প্রচারণা জোরদার করায় নারী-পুরুষ ও তরুণ প্রজন্মের আস্থা ক্রমেই তার দিকে ঝুঁকছে। স্থানীয়দের মতে, সোহেলের প্রতি ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে, বিশেষ করে তার সরল জীবনযাপন ও মাঠকর্মীদের নিবেদিত প্রচেষ্টার কারণে।

জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বলেন, “মুরাদনগরের মানুষ উন্নয়ন বঞ্চিত। সড়ক, স্বাস্থ্যসেবা আর শিক্ষার মান আজো অবহেলিত। আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, দল-মত নির্বিশেষে জনগণের পাশে দাঁড়াতে চাই। যদি জনগণ আমাকে ভোট দিয়ে সুযোগ দেয়, তবে মুরাদনগরকে একটি আধুনিক ও উন্নয়নমুখী এলাকায় রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।”

অন্যদিকে, জুলাই যোদ্ধা ও অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো অনিশ্চিত। তবে তারুণ্য ও আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে তরুণদের মাঝে তার একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি এনসিপির হয়ে প্রার্থী হলে বড় চমক দেখা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কায়কোবাদ একসময় জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখলেও বর্তমানে তার জনপ্রিয়তা আগের মতো নেই বলে মনে করছেন অনেকে। একদিকে বয়সজনিত সীমাবদ্ধতা, অন্যদিকে দীর্ঘ অনুপস্থিতি তাকে মুরাদনগরের তরুণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে দূরে সরিয়ে দিয়েছে। ফলে বিএনপির ঘাঁটিতে নতুন করে আশার সঞ্চার হলেও মাঠ পর্যায়ে সংগঠনের শক্তি আগের মতো দৃঢ় নয়।

বিএনপির উপজেলা সভাপতি মহিউদ্দিন অঞ্জন বলেন, “মুরাদনগর সবসময়ই বিএনপির ঘাঁটি ছিল। দলের ত্যাগী নেতাকর্মীরা এখনও ঐক্যবদ্ধ। কেন্দ্র যাকে প্রার্থী করবে, আমরা তার পাশে থেকে মাঠে লড়াই করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বিষয়ভিত্তিক রাজনীতি ও জনসম্পৃক্ত প্রচারণার মাধ্যমে একটি ভিন্নধারার ভোট ব্যাংক তৈরির চেষ্টা করছেন।

অন্যদিকে, মাঠ পর্যায়ে অনেকটা নীরব ভূমিকা পালন করছে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি। মাঝে মাঝে তারা বৈঠক করলেও প্রচারণা কিংবা জনসম্পৃক্ত কার্যক্রমে কার্যত অনুপস্থিত। স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য, “এই দুই দলের নেতাকর্মীরা এখনো দিকনির্দেশনার অপেক্ষায় আছেন। কেন্দ্র থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত মুরাদনগরে তাদের রাজনৈতিক তৎপরতা বাড়বে না।” এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি, জামায়াত ও ইসলামী শক্তিগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুরাদনগরের নির্বাচনী সমীকরণ জাতীয় রাজনীতির গতিপথের ওপর নির্ভর করলেও স্থানীয়ভাবে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলই সবচেয়ে বেশি গতি পেয়েছেন। বিএনপির ভোট বিভাজন, ইসলামী আন্দোলনের সক্রিয়তা এবং তরুণদের প্রভাব আসনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

সাধারণ ভোটাররা বলছেন, “আমরা শুধু মুখের বুলি চাই না, এলাকার উন্নয়ন চাই। স্বাস্থ্য, শিক্ষা আর কর্মসংস্থান নিয়ে যে কাজ করবে তাকেই ভোট দেব।”

সব মিলিয়ে মুরাদনগরের আসনটিতে প্রচলিত বনাম উদীয়মান নেতৃত্ব এবং ধর্মীয় বনাম প্রথাগত রাজনীতির লড়াই স্পষ্ট হচ্ছে। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হলে এটি হতে পারে জাতীয় নির্বাচনের অন্যতম আলোচিত আসন।


এই বিভাগের আরো খবর