সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার দৌলতপুরে নজরুল স্মরণে তিন দিনের আয়োজন

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
রবিবার, ২৫ মে, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ বছরের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য—”২০২৪-এর গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার”।

বিদ্রোহী কবির স্মৃতিধন্য এই গ্রামেই ১৯২১ সালে নজরুল ৭৩ দিন কাটিয়েছিলেন। এই সময়ের মধ্যেই তিনি রচনা করেন ১৬০টি গান ও ১২০টি কবিতা। এখানেই লেখা হয় তাঁর বিখ্যাত কবিতা ‘পাঁপড়ি-খোলা’। এছাড়াও তিনি লিখেছেন ‘অবেলায়’, ‘অনাদৃতা’, ‘বিদায়-বেলায়’, ‘হার মানা হার’, ‘বেদনা অভিমান’, ও ‘বিধুরা পথিক প্রিয়া’-সহ অসংখ্য জনপ্রিয় রচনা।

দৌলতপুর গ্রামের প্রবেশমুখেই রয়েছে দুটি নজরুল তোরণ, যেগুলোর সামনে খোদাই করে লেখা কবির বিখ্যাত কিছু কবিতার পক্সক্তি। তোরণ পেরিয়ে নজরুল মঞ্চ ও নজরুল মাঠ ঘিরে প্রতিবছর ১১ জ্যৈষ্ঠ আয়োজন করা হয় জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান। কবিতার জন্য বিখ্যাত এ গ্রাম এখন পরিচিত “কবিতীর্থ দৌলতপুর” নামে।

এ বছরের আয়োজনে বক্তৃতা করবেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রফেসর ড. আনোয়ারুল হক, এবং সহযোগী অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান (বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়)। সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কবির প্রথম প্রেম ও প্রথমা স্ত্রী নার্গিস আসার খানমের (সৈয়দা খাতুন) সঙ্গে তাঁর সম্পর্কও দৌলতপুরকে স্মরণীয় করে তোলে। কবির ভাষায়, “তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি ‘অগ্নিবীণা’ বাজাতে পারতাম না।” নার্গিসের মামা আলী আকবর খানই নজরুলকে প্রথম দৌলতপুরে নিয়ে আসেন। বর্তমানে আলী আকবর খানের বাড়ি ও কবি নজরুল তোরণ দৌলতপুরে স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষিত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ‘দুখু মিয়াথ নামে পরিচিত নজরুল ছিলেন সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার কবি।
দৌলতপুরের মাটিতে আজও ভেসে আসে বাঁশির সুরে নজরুলের স্নিগ্ধ স্মৃতি।


এই বিভাগের আরো খবর