বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুঁড়িয়ে মাঠ ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Sakib-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

খেলাধুলা ডেস্ক : দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজেই মাঠে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই ওয়ানডেতে বেশ ভালোই খেলেছেন। আজও (সোমবার) ব্যাট হাতে খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। কিন্তু বোলিং করতে গিয়েই বাঁধল বিপত্তি।

প্রথম চার ওভার ভালোভাবেই শেষ করেছেন। পঞ্চম ওভারে এসে কুঁচকিকে টান পড়লো বিশ্বসেরা অলরাউন্ডারের। ওভারের এক বল বাকি রেখেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন সাকিব।

আগের ডেলিভারিতে নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে টান অনুভব করেছিলেন পেশিতে, তবু সাকিব করেন পরের বলটা। সেই ডেলিভারিটি হাত থেকে ছাড়ার পরই বুঝতে পারেন পেশির টানের মাত্রাটা অনেক বেশি, সঙ্গে সঙ্গে কুঁচকিতে হাত দিয়ে বসে পড়েন উইকেটের পাশে।

পরে পা টেনে নাড়াচাড়া করে ঠিক করার কয়েকবার চেষ্টা করেও আর উঠে স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। যে কারণে ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়েই ছেড়েছেন মাঠ।

ঘটনা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩০তম ওভারের। চতুর্থ বলটি লং অনে ঠেলে দিয়ে এক রান নেন জাহমার হ্যামিলটন। সে বলটি থামাতে বেশ বড়সড় এক লাফ দেন সাকিব। তখনই মূলত টান লাগে পেশিতে। তবু পরের বলটা করেন তিনি। সেটি করার পর আর থাকতে পারেননি মাঠে।

ফিজিও ক্যালেফাতো মাঠে এসে কিছুক্ষণ চেষ্টা করেন সাকিবের হাঁটাচলা স্বাভাবিক করতে। কিন্তু ব্যর্থ হন তিনি। হাঁটার চেষ্টা করে ব্যথার অভিব্যক্তি ফুটে ওঠে সাকিবের চোখে-মুখে। তাই ঝুঁকি না নিয়ে তাকে ড্রেসিংরুমে ফিরিয়ে নিয়ে যান ক্যালেফাতো। সেই ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে চোটের মাত্রা দেখে ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচে আর নামা হবে না সাকিবের। ব্যাট হাতে ৫১ রানের পর বল হাতে ৪.৫ ওভারে ১২ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তিনি।

আরও পড়ুন : গাপটিলের অবিশ্বাস্য ক্যাচ (ভিডিওসহ)


এই বিভাগের আরো খবর