মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

খুন করে মাটিচাপা : ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রমোদ রিকমনের

অনলাইন ডেস্ক :
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট কাপাইছড়া চা-বাগানের গহিন জঙ্গলে খুন করে মাটিচাপা দেয়ার ঘটনায় গ্রেপ্তার প্রমোদ রিকমন (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় প্রমোদ স্বীকার করেন, লিটন মিয়াকে (৩৮) তার চার সহযোগীকে নিয়ে তিনিই হত্যা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সাত দিনেও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বিষয়টি বুধবার পুলিশকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে।

প্রমোদ কাপাইছড়া চা-বাগানের মঙ্গল রিকমনের ছেলে। পরে ১০ এপ্রিল গভীর রাতে প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেয়া তথ্য মতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা-বাগানের ৯ নম্বর টিলার ভেতরে মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ খুনের ঘটনায় লিটনের বাবা ছায়েদ আলী বাদী হয়ে প্রমোদ রিকমনকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, ঘটনা জানার ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর লিটন হত্যার ক্লু বের করে প্রধান আসামিকে বিচারের আওতায় আনা হয়েছে।এ মামলার এজাহারভুক্ত অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর