মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গ্রাহককের আস্থায় ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক : এহসান খসরু

অনলাইন ডেস্ক :
রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৮:৫২ পূর্বাহ্ন

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু বলেছেন, পদ্মা ব্যাংকে বিদেশি বিনিয়োগের অংশীদারিত্বে পুঁজির বিকাশ ঘটার সম্ভাবনার দ্বারপ্রান্তে। সেই সঙ্গে গুজবে কান না দিয়ে গ্রাহকদের প্রতি নিশ্চিন্তে পদ্মা ব্যাংকে আধুনিক ব্যাংকিং করার আহ্বান জানান তিনি। স্থানান্তরিত ধানমন্ডি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সভায় শনিবার (৯ অক্টোবর) এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। এহসান খসরু বলেন, শুধু গ্রাহকদের আস্থাকে পুঁজি করে ঘুরে দাঁড়িয়ে ভালোর পথে হাঁটছে চতুর্থ প্রজন্মের আর্থিক এই প্রতিষ্ঠানটি। ব্যাংকটিকে শীর্ষে এগিয়ে নিয়ে যেতেও গ্রাহকদের পাশে থাকার অনুরোধ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সময় এহসান খসরু পদ্মা-ওয়ালেট, পদ্ম-আই ব্যাংকিং, নারী গ্রাহকদের জন্য পদ্মাবতী ও পদ্মা প্রতিদিন-সহ ব্যাংকের বিভিন্ন আধুনিক প্রোডাক্ট গ্রাহকদের সামনে তুলে ধরেন। ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আরেও বক্তব্য দেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন এবং ধানমন্ডি শাখা প্রধান শ্যামল দত্ত।
আধুনিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে সম্প্রতি ধানমন্ডির দুই নম্বর সড়ক থেকে ৫/এ-বিকল্প টাওয়ারে নিজেদের শাখা স্থানান্তর করেছে ব্যাংকটি। সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা পাওয়া যাবে এই শাখায়। স্থানান্তরিত শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু ছাড়াও আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি হেড অফ আরএএমডি অ্যান্ড ল’ ফিরোজ আলম, সিএফও মো. শরিফুল ইসলাম, বিজনেস হেড খন্দকার জীবানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। -বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর