পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করেছে মেঘনা গ্রুপ।
২৫ মে রাজধানীর হাজারীবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ঢাকাস্থ এনজিও ‘গিভ বাংলাদেশ’-এর গৃহীত উদ্যোগ ‘প্রজেক্ট কন্যা’-এর অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের মধ্যে এ স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফাসহ উপস্থিত ছিলেন গিভ বাংলাদেশ ফাউন্ডেশন, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও এমজিআইয়ের কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি