মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

জমি নিয়ে বিরোধ, কক্সবাজারে একজনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাকের পক্ষের লোকজন জড়িত বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উক্ত এলাকার মৃত শামসুল হুদা চৌধুরীর ছেলে।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা জানান, ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকদের সঙ্গে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরেই রাতে আবদুর রাজ্জাকের লোকজন আকস্মিকভাবে হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে আক্রমণ করে।

এ ঘটনায় হাবিবুল হুদা চৌধুরী গুলিবিদ্ধ হন এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবারের আরো দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে প্রতিপক্ষের রিদওয়ানুলের সঙ্গে কথা হলে জানান, তাদের ক্রয়কৃত একটি জায়গা নিয়ে হাবিবুল হুদা গং-এর সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুরে ঈদগাঁও থানা পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ জায়গাটি দখলের চেষ্টা করে।

এ ঘটনায় তার ভাই সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাকে মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন।

এর জেরেই রাতে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং হাবিবুল হুদা চৌধুরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে তিনি পরে জেনেছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোক বলে প্রাথমিক তথ্যে জেনেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর