মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব : নৌকার মাঝি খুন

অনলাইন ডেস্ক :
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে খেয়া নৌকার মাঝিরা জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মন্নান (৫৭) নামে এক মাঝিকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। পরে তাকে খুঁজে না পেয়ে মাঝিরা ৯৯৯ নম্বরে ফোন করে। পরে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করেছে। নিহত মান্নান বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে।

সে বুড়িগঙ্গা নদীতে আগানগর বটতলা ঘাটে খেয়া নৌকা চালানোর কাজ করতেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর বটতলা নৌকা ঘাট বরাবর বুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশকে হস্তান্তর করে।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুক্তার হোসেন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর বটতলা নৌকা ঘাট এলাকায় ডিঙ্গি নৌকায় বসে সোমবার দিবাগত রাতে নিহত মন্নান-শামীমসহ আরো ছয় সাতজন নৌকার মাঝি তাস খেলছিল। এ সময় ১০০ টাকা নিয়ে তাদের সঙ্গে ঝগড়া হয়।

ঝগড়ার একপর্যায়ে নৌকার বৈঠা দিয়ে শামীম মান্নানের মাথায় আঘাত করলে মান্নান নদীতে পড়ে যায়। পরে তারা নদীতে মান্নানকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু মান্নানকে তারা খুঁজে না পেয়ে সকাল ৬টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেই। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করে।

পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর