ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ১৯ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অবমাননা কর বক্তব্যের প্রতিবাদ চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডা: রফিকুল ইসলাম, ডা মিজানুর রহমান, ডাঃ নুরুল ইসলাম রানা, ডাঃ আলামিন সারোয়ার প্রমুখ। বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মিডিয়ায় মনগড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা বলেন জিয়া পরিবারের বিরুদ্ধে কিছু সংখ্যক কুচক্রী মহল সামাজিক প্রচার মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন । আমরা সবাই মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করব। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তারা এ সমস্ত কাজে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।