বিএনপি সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্ধোধন উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৩ জুন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দুখু মিয়া শিশু পার্কে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, সারা বাংলাদেশের মতো ত্রিশাল উপজেলাতেও সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ত্রিশাল পৌরসভার অন্তর্গত ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের দুই পাশে প্রায় ১১ শ চারা গাছ রোপণ করা হবে।এক পাশে তালগাছ এবং অন্য পাশে সোনালু গাছের চারা রোপণ করা হচ্ছে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে ত্রিশাল-ফুলবাড়িয়া আন্তঃউপজেলা সংযোগ সড়কটি দৃষ্টিনন্দন রূপ লাভ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,পৌর সচিব নওশীন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার প্রতিনিধিরা
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।