রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

ধানমণ্ডি বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক অনুষ্ঠান: প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ধানমণ্ডি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অগাস্ট) অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক রচনা ও কবিতা পাঠ ছাড়াও একটি বিশেষ নাটিকা পরিবেশন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরে একশতটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

বিদ্যালয়টির ব্যবস্থা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধানমণ্ডি থানা শিক্ষা অফিসের সহকারী থানা শিক্ষা অফিসার তানজিন শারমিন মিশরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা সুলতানা প্রমুখ।

পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বলেন, ডেঙ্গু, করোনা-সহ অন্যান্য রোগব্যাধি হতে মুক্ত থেকে সুস্থভাবে বাঁচতে পরিবেশ ভালো রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী পলিথিন ও একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, জীবন রক্ষাকারী নির্মল বাতাসের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে।


এই বিভাগের আরো খবর