ময়মনসিংহের নান্দাইল এপি,ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত বার্ষিক ২দিন ব্যাপী কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে ৪টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার ভিডিসি,শিশু ফোরাম ও অন্যান্য উন্নয়ন সহযোগীবৃন্দের উপস্থিতিতে উক্ত বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উক্ত পর্যালোচনা ও পরিকল্পনা সভায় শেরপুর ইউনিয়ন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল এপি,র এরিয়া ম্যানাজার সুমন রুরাম,নান্দাইল এপি,র এস সিপিও জনি মল্লিক,চন্ডীপাশা ইউনিয়নের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস গমেজ,আচারগাও ইউনিয়ন প্রোগ্রাম অফিসার জুলেইনা হিরা,নান্দাইল ইউনিয়নের প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রা,পৌরসভার সিনিয়র প্রোগ্রাম অফিসার নিলু বেগম সহ প্রমুখ।
এসময় উক্ত বার্ষিক পর্যালোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ভিডিসির নেতৃবৃন্দ, শিশু ফোরাম, গণপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের অংশ গ্রহণ ছিলো খুবই সক্রিয় এবং সন্তুুষ্টজনক।