সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে চেয়ারম্যান পদে তিন ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম,(নান্দাইল)
সোমবার, ২০ মে, ২০২৪, ৭:০০ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে আগামী ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে তিনটি প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে চারটি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি প্রতীক ঘোষণা করা হয়েছে। জানাগেছে এ নির্বাচনে নান্দাইল উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন তিনজন।

যথাক্রমে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম),উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন (মোটরসাইকেল) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া (আনারস) প্রতীক পেয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থীতা করছেন।

যথাক্রমে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু (টিয়া পাখি), উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান খান ওরফে মোহাম্মদ আলী খান (মাইক), সাবেক প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন (উড়োজাহাজ) ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল (তালা) প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল (হাঁস) ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা (প্রস্তাবিত) তাসলিমা বেগম তামান্না (ফুটবল) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী প্রচার-প্রচারণার তোরজোর বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া স্ব-স্ব প্রার্থীর সমর্থকরা প্রতীক নিয়ে রাস্তায় মিছিল বের করে ভোটার সহ সাধারন জনগনকে জানান দিচ্ছেন।


এই বিভাগের আরো খবর