শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি

অনলাইন ডেস্ক :
সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র পাঁচ দিন। ইতোমধ্যে কোরবানির পশু বিক্রির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। দেশের বিভিন্ন স্থানে এসব পশুর বেচাকেনাও শুরু হয়েছে। এবার চাহিদার চেয়ে ২০ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। তবু রাজধানীতে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ লাখ পশুর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, ঢাকার বাজারগুলো শুরু হলে পশুর সরবরাহ স্বাভাবিক হবে। মাঠপর্যায়ে আমাদের টিমওয়ার্ক হচ্ছে। যেসব বাজারে পশুর উপস্থিতি কম দেখা যাবে, নিশ্চয়ই সেখানে পশুর সরবরাহ বাড়ানো হবে। তাছাড়া আমরা চাই ভোক্তা ও উৎপাদনকারী উভয়ে যেন সন্তুষ্ট থাকে। এর জন্য ফড়িয়াদের দৌরাত্ম্য কমাতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি প্রাণী অধিকার রক্ষায় সচেতনতামূলক প্রচারণাসহ হাটগুলোতে আমাদের সার্ভিস নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এদিকে, ঢাকার বাজারে পশুর ঘাটতিকে কেন্দ্র করে ফড়িয়া সিন্ডিকেট দ্বারা ভোক্তার পকেট লুটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, প্রাণিসম্পদের গত কয়েক বছরের প্রকাশিত পরিসংখ্যানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্যের মিল রয়েছে। এতে ভোক্তাপর্যায়ে কোরবানির পশু নিয়ে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে দালাল সিন্ডিকেট কৃষককে ঠকিয়ে ভোক্তার পকেট লুটতে প্রস্তুত। এদের দমন করা না গেলে পশুঘাটতির সুযোগে ঢাকার ক্রেতাদের কাছে চড়া দামে পশু বিক্রি করবে ফড়িয়ারা। এর জন্য সরকারের আগাম প্রস্তুতি নেয়া জরুরি।

জানা যায়, আসছে কোরবানিতে দেশের আট বিভাগের জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় ১ কোটি। বিপরীতে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি পশু প্রস্তুত রাখা হয়েছে।এতে বিপুল সংখ্যক পশু উদ্বৃত্ত থাকছে। ফলে গত কয়েক বছরের চেয়ে এবারে পশুর দাম নাগালে থাকার পরিবেশ তৈরি হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, আমাদের কোরবানির পশুর চাহিদার চেয়ে যেহেতু উৎপাদন বেশি। তাই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সব বিভাগের চাহিদা অনুসারে পশুর জোগান দেয়া দরকার। যাতে ভোক্তা ও উৎপাদনকারী কেউ না ঠকেন। এ ছাড়া, ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসককে সঙ্গে করে বাজার তদারকি করা প্রাণিসম্পদ অধিদপ্তরের উচিত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, ঢাকা বিভাগে প্রায় ২৩ লাখের চাহিদা রয়েছে। বিপরিতে ১৩ লাখ পশু প্রস্তুত আছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে প্রস্তুত পশু রয়েছে ১৯ লাখ ৭৪ হাজার, রাজশাহীতে ৪৩ লাখ ৪৪ হাজার, খুলনায় ১৪ লাখ ৩৪ হাজার, বরিশালে ৪ লাখ ৫৯ হাজার, সিলেটে ৩ লাখ ৮ হাজার, রংপুরে ১৯ লাখ ৮০ হাজার ও ময়মনসিংহে পশু প্রস্তুত রয়েছে ৫ লাখ ৭৩ হাজার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর