মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পোশাক খাতের জন্য বিকাশের ‘ডিজিটাল পে-রোল’

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ন

অর্থনৈতিক ডেস্ক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল বেতন বিতরণ ব্যবস্থা সহজ করতে ‘ডিজিটাল পে-রোল সল্যুশন’ নিয়ে এসেছে বিকাশ। নতুন পদ্ধতিতে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই শ্রমিকদের কাছে বেতন পৌঁছে দিতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়।
শ্রমিকরা এখন বিকাশে পাওয়া বেতন ডিজিটাল পদ্ধতিতেই ব্যবহার করে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরো উন্নত করার সুযোগ পাচ্ছেন। শ্রমিকদের প্রতিদিনকার কেনাকাটায় সরাসরি বিকাশ পেমেন্টের সুবিধা দেওয়ার লক্ষ্যে কর্ম এবং আবাসস্থলের কাছাকাছি মার্চেন্ট অবকাঠামো নির্মাণে কাজ করছে বিকাশ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তাদের উপস্থিতিতে ‘ডিজিটাল পে-রোল সল্যুশন’ এর নতুন যাত্রার উদ্বোধন করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং তৈরি পোশাক খাতের স্বনামধন্য বাংলাদেশী প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স চেয়ারম্যান ও সিইও কে এম রেজাউল হাসনাত। অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং বিশ্বখ্যাত রিটেইল ব্র্যান্ড এম এন্ড এস এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৫ সালে চালু হওয়া বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন এর প্রথম ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে ভিয়েলাটেক্সকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


এই বিভাগের আরো খবর