শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাকরিতে কোটা পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬:১১ অপরাহ্ন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাকরিতে কোটা পুনর্বহালসহ চার দফা দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় তারা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর একটি মন্তব্যের সমালোচনা করে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমরা ২০১৮ সাল থেকে আন্দোলন করছি। অথচ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কীভাবে বললেন, আমাদের সব সুযোগ দেওয়া হয়েছে, আমাদের আর তেমন কিছু প্রয়োজন নেই। যিনি প্রতিবন্ধীদের সম্পর্কে ধারণা রাখেন না তিনি কোনোভাবেই এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।’

যুগ্ম আহ্বায়ক মাহবুব মোরশেদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা নাকি লিখতে পারে না, তাই তাদের চাকরি দেওয়া যাবে না, এরকম একটি ভ্রান্ত কথা একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে তিনি কীভাবে বলতে পারেন! তিনি সরাসরি বাংলাদেশের সংবিধান ও আইন অবমাননা করেছেন।’
তিনি আরও বলেন, ‘যতদিন আমরা বৈষম্যের শিকার হবো ততদিন পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবো।’

তাদের অন্য দাবিগুলো হলো– প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালা প্রণয়ন, প্রতিবন্ধীদের জন্যে আলাদা একটি অধিদফতর প্রতিষ্ঠা এবং মাসে ৮৫০ টাকা থেকে ৫০০০ টাকা ভাতা বাড়ানো।

এ সময় আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আলিফ হোসেন, পার্থ প্রতীম মিস্ত্রি প্রমুখ।


এই বিভাগের আরো খবর