পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে একটি প্রচারণা শুরু করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
রাজধানীর হাতিরঝিলে অ্যাম্পিথিয়েটারে এ প্রচারণার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
প্রাণ গ্রুপ ঘোড়াশাল পলাশ এলাকায় শীতলক্ষ্যা নদীতে বর্জ ফেলে ভরাটের মাধ্যমে একের পর এক শিল্প ইউনিট গড়ছে তারাই আবার লেটস সেভ দ্য প্ল্যানেট নামে পরিচ্ছন্নতার অভিযানে নামছে- এ যেন মাছের মায়ের পুত্রশোক!
বছরের পর বছর ধরে নদী ধ্বংস করে, বর্জের আধার বানিয়ে পরিবেশ বিনষ্টকারী গ্রুপটি এবার পরিবেশ বাঁচানোর অভিনয়ে কান্না জুড়ে দিয়েছে। দেশবাসীকে বোকা বানানোর এ কৌশলে কিছু মিডিয়াও বুঝে না বুঝে তাদের প্রচারণা সহযোগির ভূমিকায় নেমেছে। হায় রে প্রাণ গ্রুপ! হায় রে মিডিয়া!!