ফরিদপুর যশোর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে তিনজন নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। নিহতরা লোকাল বাসের যাত্রী, তবে নাম পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে