প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালিবাজাইল গ্রাম ঘুরে গেলেন।
তাঁর আগমনের খবর সংবাদকর্মীসহ অনেকে জানেনা। এমনকি বিএনপির অনেক নেতাও জানেনা। চলে যাওয়ার পর অনেকে শুনেছেন জাইমা রহমান এসেছিল ফুলবাড়িয়ায়।
তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে এক নজর দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ ভিড় জমান।আজ সকালে ব্র্যাকের একটি অনুষ্ঠানে তিনি ফুলবাড়িয়ার দেওখোলা পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আসেন।
এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদের মেয়ে তমারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।