মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

বিএডিসির চেয়ারম্যান পদে যোগ দিলেন হায়াতুল্লাহ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ১:২৯ অপরাহ্ন

অর্থনৈতিক ডেস্ক :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক এ এফ এম হায়াতুল্লাহ (৫৭৮৫) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে গত সোমবার (৮ নভেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগে অতিরিক্ত সচিব পদে নিয়োজিত ছিলেন। তারও আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন।
এ এফ এম হায়াতুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১১ ব্যাচের প্রশাসন ক্যাডারে সদস্য হিসেবে ১৯৯৩ সালে যোগ দেন। তিনি সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগঞ্জের তাড়াইল ও শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এ এফ এম হায়াতুল্লাহ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামে প্রয়াত এ কে এম ইমামুদ্দিন ও ফিরোজা বেগম দম্পতির পঞ্চম পুত্র। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পরে ভারতের নয়াদিল্লি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর তিনি তৃতীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন পাবলিক পলিসির ওপর। এ এফ এম হায়াতুল্লাহ বাল্যকাল থেকেই লেখালেখিতে যুক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী সংকলন করেছেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বাণীসমুচ্চয়’ নামে। এ এফ এম হায়াতুল্লাহ একজন সমৃদ্ধ নজরুল গবেষক। তার সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে ‘তাড়াইল উপজেলা প্রোফাইল’, ‘শেরপুর জেলা পরিচিতি’ এবং ‘মাওলানা ইমামুদ্দিন স্মারকগ্রন্থ’ সুধীজন সমাদৃত। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।


এই বিভাগের আরো খবর