শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৯ অপরাহ্ন

বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে।

এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকন্ড ঘটিয়েছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অত্যান্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা বাংলাদেশে পেয়েছি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশন। যেখানে পার্লামেন্টে গিয়েছে সমাজের অনেক অসৎ লোক, যারা দখর বাণিজ্য,চাঁদাবাজ, নদীতে বালু উত্তোলন কারী, দোকানপাট দখলকরার, দিনে দুপুরে সন্ত্রাসী কার্যকলাপ করার, সিএনজি স্ঠ্যান্ডে চাঁদাবাজী করে, ঘাটে-মাঠে সবজায়গায় চান্দাবাজি করে এমন লোকদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পার্লামেন্টে সংসদ সদস্য করে আনার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আজকে কি দেখতে পেলাম বর্তমান সরকার খুনি হাসিনার সাথে আততাত করে আইভি রহমানকে মুক্তি দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র্র বিনির্মাণের লক্ষ্যে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানান করেন। তিনি নবাগত নেতাকর্মীদের জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কোন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। জুলাই সনদ না হলে সংসদ ও এই সরকার অবৈধ।

সারজিস আলম বলেন, এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনও নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনও মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতলব উত্তর উপজেলা আহবায়ক আরিফা তুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম-আহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান, চাঁদপুর জেলার আহবায়ক নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার আহবায়ক সাগর আহম্মেদ, মতলভ দক্ষিণ উপজেলা এনসিপি’ও আহবায়ক ডিএম আলাউদ্দিন, আহম্মেদ শরীফ, কাজী জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহাবুব আলম, চাঁদপুর যুবসমাজের আহবায়ক রাসেল মাহমুদ, জাতীয় যুবক্তি মোঃ আবু জাফর, জাতয়ি নাগরিক পার্টি শাহরাস্তির আহবায়কইমরান হোসেন, উপজেলা জুলাই গণঅভ্যথান বিষয়ক সম্পাদক রাফসান রাফু, তামজিদ হোসেন সহ এনসিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিন উপজেলার ছেংগারচর পৌরসভার ইমাম উদ্দিন নূরী (রঃ) মাদ্রাসা মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জুম্মা নামাজ শেষে তারা সেখানে বৃক্ষ রোপন করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের এই অনুষ্ঠানটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন নেতাকর্মী এনসিবিতে যোগদান করেন।

অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

 


এই বিভাগের আরো খবর