সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠি

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাত সংরক্ষণ এবং খামারিদের উদ্ভাবনকে জনসাধারণের সামনে তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজনের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

দিনটি উপলক্ষে আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, খামারি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। র‌্যালিটি প্রদর্শনী মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান। অতিথিরা বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা, আধুনিক প্রযুক্তি ও সঠিক খামার ব্যবস্থাপনার বিকল্প নেই। নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।

এবারের প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নেয়। গাভী, ষাঁড়, বাছুর, গাড়ল, ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগল, তোতাপুড়ি ছাগল, দেশীয় হাঁস-মুরগি, সৌখিন পাখি, গবাদিপশুর মানোন্নয়ন প্রযুক্তি, পোলট্রি ও লাইভস্টক ফিড, ভেটেরিনারি ওষুধ এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলে। সকাল থেকে বিকেল পর্যন্ত খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো প্রদর্শনী এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোর গুণমান, প্রদর্শনশৈলী ও প্রাণীর স্বাস্থ্যমান বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার প্রদান করা হয় , আর বাকি সবার জন্য বিশেষ পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে ৷ আয়োজকরা জানান, এমন আয়োজন খামারিদের উৎসাহিত করে, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বাড়ায় এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে ৷


এই বিভাগের আরো খবর