সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পরকীয়া নাকি অন্যকিছু সন্দেহ জনমনে

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পরকীয়া প্রেমের এক করুণ ও রহস্যময় পরিণতি দেখল এলাকাবাসী। দেবরের সঙ্গে গড়ে ওঠা নিবিড় সম্পর্কের টানাপোড়েনে রুমা আক্তার (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রবাসী স্বামীর অগোচরে চাচাতো দেবরের সাথে গড়ে ওঠা এই সম্পর্ক এখন পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার গুঞ্জর গ্রামে। নিহত রুমা আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী এবং চার সন্তানের জননী।
প্রেমের ফাঁদ ও করুণ পরিণতি
স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী দেবর ও অটোরিকশাচালক সম্রাট (২০)-এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রুমা। দীর্ঘদিনের এই ‘গোপন অধ্যায়’ নিয়ে কানাঘুষা থাকলেও সম্প্রতি তা চরম আকার ধারণ করে।

অভিযোগ উঠেছে, সম্রাট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুমার সাথে ঘনিষ্ঠতা বাড়ালেও শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান। এই অভিমানেই রুমা বিষপান করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের দেবর রাকিবুল ইসলামের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, “ভাই বিদেশে থাকায় আমিই সব দেখাশোনা করতাম। কিন্তু ইদানীং রুমার আচরণে পরিবর্তন আসে। সে বারবার সিম কার্ড পাল্টাত এবং ইন্টারনেটের সমস্যার অজুহাত দিত। ভাই দেশে ফেরার পর তার মোবাইলের কললিস্ট ও মেসেজ ঘেঁটে সম্রাটের সাথে সম্পর্কের বিষয়টি নিশ্চিত হন।”

ঘটনার রাতে রুমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে এটি হত্যা নাকি আত্মহত্যা। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


এই বিভাগের আরো খবর