সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

যারা গুম খুন মুক্ত পরিবর্তনশীল দেশ চান তাঁরা হ্যাঁ ভোট দিবেন : ঠাকুরগাঁওয়ে উপদেষ্টা শাখাওয়াত হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গুম খুনমুক্ত পরিবর্তনশীল দেশ চাইলে সবাই অবশ্যই আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এই এরকম সুযোগ বা চান্স সব সময় পাবেন না।
তিনি আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হ্যাঁ ভোট দিলে আপনারা অতীতে যে অরাজকতা দেখেছেন তা আর হবেনা। আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য। এখন আপনি যেভাবে কথা বলতে পারছেন ভবিষ্যতেও যেন সে ভাবে কথা বলতে পারেন ও ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন নিজেদেরকে লাটবাহাদুর মনে না করেন, এমন অন্যান্য পরিবর্তন সহ দ্বিকক্ষ করার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারেন একটি অন্তর্র্বতীকালীন সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারেন না। অন্তর্র্বতীকালীন সরকারের কোন এমপি নেই, মন্ত্রী নেই, উপজেলা চেয়ারম্যান নেই, অন্তর্র্বতীকালীন সরকারকে সরাসরি কাজ করতে হয়। কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।
এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে ড. সাখাওয়াত বলেন, আমি দেখেছি এর আগের নির্বাচনগুলোকে টুইস্ট করা হয়েছে। কোথাও না কোথাও কারচুপি করা হয়েছে। তাই আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না ও হবে না বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, “গণভোট শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘দেশের চাবি আপনার হাতে’ -এই বার্তাকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হতে হবে।”
অন্তর্র্বতীকালীন সরকারের সফলতার জন্য তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
পরে ড. এম সাখাওয়াত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন, আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে হ্যাঁ ভোট দেওয়ার মালিক দেশের জনগণ। কোন দল যদি হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচারণা করে তাহলে বুঝতে হবে তারা এই দেশের রক্তের সাথে বেইমানি করছে ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে এতো গুলো মানুষের প্রাণ গেল। শিক্ষার্থীদের মেরে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন বর্বরতা অন্য কোন দেশে হয়েছে কিনা আমার জানা নেই। এজন্য আমরা আর সেই জায়গা চাইনা। আমরা চাইনা যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে আবারও এ ঘটনাগুলোর পুনরাবৃত্তি হোক। তবে যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন তারা না ভোটের পক্ষে থাকতে পারে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উপদেষ্টা বলেন, অনেক মাফিয়া এখন আর নেই। গত রমজানে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ার আশংকা থাকলেও আমরা সেটা হতে দেইনি। আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা দেশ পরিচালনার দায়ীত্বে রয়েছি। তবে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে কোন প্রতিনিধি না থাকায় তেমন কোন কাজ করতে পারিনি। তবে চাচ্ছিলাম যে প্রতিটি জেলায় একটি কর্ম প্রশিক্ষণের ব্যবস্থা করার যেখান থেকে শ্রমশক্তি যেমন বের হবে তেমনি উদ্যোক্তাও তৈরি হবে।  উন্নয়ন নিয়ে উপদেষ্টা বলেন, এই উত্তরবঙ্গে ভালো কল কারখানা হওয়ার কথা। কিন্তু আমাদের প্রতিবন্ধকতা হলো ক্ষমতার গণ্ডির ভিতরেই অবস্থান করা। তবে আমরা আগামী সরকারের জন্য এর কিছু সুপারিশ করে যাবো যেন সারা দেশে সুষম বণ্টন হয়। কোন জেলা বা উপজেলা যেন অবহেলিত না হয় এবং পিছিয়ে না থাকে।
এছাড়াও সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেলা দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের ও সুশীল সমাজের প্রতিনিধি এবং ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন এলাকা থেকে আসা ভোটারগণ।


এই বিভাগের আরো খবর