শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য লন্ডন মহোৎসবের সংবাদ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

ইউরোপের বুকে বিশ্ব বাঙালির সবচেয়ে বড় মিলনমেলা লন্ডন মহোৎসব আগামী ২০-২১ এপ্রিল ২০২৪ সত্তাভিস পতিদার সেন্টার, ওয়েম্বলি, লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই প্রথম এক অভূতপূর্ব আঙ্গিকে সাজানো হচ্ছে এই কার্নিভাল। দুদিনব্যপী এই উৎসবে ভারত ও বাংলাদেশের নামী শিল্পোদ্যোগী, সঙ্গীতশিল্পী, সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার, চিকিৎসক উপস্থিত থাকবেন। থাকবে বই, শাড়ি, গয়না, হস্তশিল্প, সুখাদ্যের বহু স্টল। বাণিজ্যের সঙ্গে শিল্পের এক অসাধারণ মেলবন্ধন ঘটবে লন্ডন মহোৎসবে। একদিকে যেমন ব্যবসায়ীরা মিলিত হবেন বিজনেস কনক্লেভে, অনাদিকে সাহিত্য আলোচনায় মেতে উঠবেন গদ্যকার, কবিরা। একদিকে যেমন সিনেমা নিয়ে হবে সিরিয়াস আলোচনা, অন্যদিকে হাঁটবেন স্বপ্নসুন্দরীরা। দুদিনের উৎসবের প্রাক সন্ধ্যায় ১৯ শে এপ্রিল হবে এক তারকাখচিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান। ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসে প্রদান করা হবে ‘বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড’। বলা বাহুল্য, প্রাপকেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। উপস্থিত থাকবেন লর্ড স্বরাজ পলসহ বহু সাংসদ।

এই অনুষ্ঠানের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হলো লন্ডন মহোৎসবের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সংসদ শামসুল আলম দুদু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের ট্রেজারার সাংবাদিক জয়ন্ত আচার্য।

লন্ডন মহোৎসব কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সায়ন্তন দাস অধিকারী, শুভম দত্ত, দেবাশিস দত্ত, ফিরদৌসল হাসান, তপশ্রী গুপ্ত, সুজয় সাহা, শর্মিষ্ঠা দাস, শান্তা দত্ত, স্বাতী চক্রবর্তী।

লন্ডনে অনুষ্ঠিতব্য এই কার্নিভালের ব্র্যান্ড আম্বাসাডর ঋতুপর্ণা সেনগুপ্ত (বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মীর।

শিল্পী তালিকায় থাকবেন: লোপামুদ্রা মিত্র ও জয় সরকার; সাহানা বাজপেয়ী ও সামন্তক; রাঘব চ্যাটার্জি; সুরজিৎ চট্টোপাধ্যায় ও অন্বেষা; দেবলীনা কুমার; দেবশঙ্কর হালদার; তথাগত সেনগুপ্ত ও আরও অনেকে।

বাংলাদেশ থেকে প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ অংশে লন্ডন মহোৎসবের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছে ফ্রেন্ডস অফ বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর