শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

রিকশা চালকের মেয়ের মেডিকেলে লেখাপড়ার দায়িত্ব নিলো “পারি ফাউন্ডেশন

মাসুম হোসেন অন্তু , শাহজাদপুর (সিরাজগঞ্জ)
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হ‌ওয়া দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুনের পড়ালেখার দায়িত্ব নিলো পারি ফাউন্ডেশন।
গত সোমবার (৩রা ফেব্রুয়ারি) বিকালে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন দরিদ্র রিকশা চালক চাঁদ আলীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে চান্স পাওয়া চাঁদনী খাতুনের হাতে ফুলের তোড়া ও ভর্তির খরচ তুলে দেয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুম হোসেন অন্তু, তারেক রহমান ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা প্রতিদিন পত্রিকায় “শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদটি পারি ফাউন্ডেশন সংশ্লিষ্টদের নজরে আসার পর শাহজাদপুর উপজেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করে সহযোগিতা ও চাঁদনীর মেডিকেলে পড়ালেখার সকল দায়িত্ব গ্রহণের আগ্রহের কথা জানায়।
এই বিষয়ে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন জানান, পারি ফাউন্ডেশন থেকে প্রতিবছর ৫ জন দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ করা হয়। সেই সাথে সপ্তাহে ১দিন ২ টাকার বিনিময়ে দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে আমরা আনন্দিত ছিলাম আবার খরচ নিয়ে চিন্তিত ছিলাম। পারি ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে আমার মেডিকেলে পড়ালেখার খরচের দায়িত্ব গ্রহণ করায় আমি উপকৃত হয়েছি। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।


এই বিভাগের আরো খবর